Top News

মৌলভীবাজার সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

 

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত      ছবি: জিএম টেলিভিশন

নিউজ ডেস্ক : 

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক কর্মশালা মৌলভীবাজার সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন, মৌলভীবাজার সদর, মৌলভীবাজারের আয়োজনে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়” প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত নিষ্পত্তি এবং সহজ বিচারসেবা নিশ্চিতকরণে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তৌহিদুজ্জামান পাভেল, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার। তিনি বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প খরচে এবং দ্রুত সময়ে ন্যায়বিচার পেতে পারেন। তিনি গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ছবি: জিএম টেলিভিশন


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব রুবেল মাহমুদ, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, মৌলভীবাজার। তিনি বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণের মাঝে ইতিবাচক ধারণা তৈরি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি আরও শক্তিশালী করা সম্ভব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. রাজিব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গ্রাম আদালতকে কার্যকর করতে জনসচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণমূলক কার্যক্রমের বিকল্প নেই। এ ধরনের কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং মাঠপর্যায়ে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছেন অতিথিবৃন্দ        ছবি: জিএম টেলিভিশন



Post a Comment

Previous Post Next Post